এক্সপ্লোর

Kolkata News:রবিবাসরীয় বৃষ্টিতে ফের সিক্ত কলকাতা, আজ কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Weather Update: গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: গত রবিবার থেকে যে স্বস্তির বারিধারায় ভিজছে মহানগর, তার থেকে এদিনও বঞ্চিত হলেন না শহরবাসী। গত রবিবার ভোরের বৃষ্টি ও ভেজা হাওয়ায় ঝলসানো শহরের বুকে আরামের আমেজ লাগে। এবার এপ্রিলের গোড়া থেকেই পড়ি কি মরি করে উঠতে শুরু করেছিল পারদ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফলার মতো বিঁধছিল রোদ। তার উপর আবার উদ্বেগের খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর (IMD)। হালেই তারা জানিয়েছিল, টানা পাঁচ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। সব নিয়ে দুর্ভোগ ছিল চরমে। কিন্তু রবিবারের বৃষ্টি ঝলসে যাওয়া শহরের বুকে শান্তির আমেজ ফিরিয়েছিল যা কম-বেশি সপ্তাহভর চলেছে। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি? কেমন থাকবে মহানগর? 
 গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আজও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। 

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

 

সেরা শিরোনাম

News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Taratala Building Collapse: তারাতলার গোডাউনের কাজে রোজ মিলত ১ হাজার টাকা ও খাবার, তবুও মেয়ের আবদারে সেদিন যাননি, প্রাণে বাঁচলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা
তারাতলার গোডাউনের কাজে রোজ মিলত ১ হাজার টাকা ও খাবার, তবুও মেয়ের আবদারে সেদিন যাননি, প্রাণে বাঁচলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা
Venezuela Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari News: 'নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে', তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News: 'প্ল্যান পাশ করাতে যেখানে ঘুষ দিতে হয়েছে সেখানে FIR করুন', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: NDRF আশাবাদী আবহাওয়া ঠিক থাকলে আজ রাতের মধ্যে উদ্ধারকাজ শেষ করতে পারবে : মুখ্যমন্ত্রী
Taratala News:
Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Embed widget