এক্সপ্লোর

Kolkata News:মেঘলা আকাশে স্বস্তির আমেজ কতক্ষণ স্থায়ী কলকাতায়?

Weather Of Kolkata:আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: অবশেষে স্বস্তির বারিধারা কলকাতায়।গত কাল অর্থাৎ রবিবার ভোরের বৃষ্টি ও ভেজা হাওয়ায় ঝলসানো শহরের বুকে আরামের আমেজ। এবার এপ্রিলের গোড়া থেকেই পড়ি কি মরি করে উঠতে শুরু করেছিল পারদ। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফলার মতো বিঁধছিল রোদ। তার উপর আবার উদ্বেগের খবর শুনিয়েছিল আবহাওয়া দফতর (IMD)। হালেই তারা জানিয়েছিল, টানা পাঁচ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। সব নিয়ে দুর্ভোগ ছিল চরমে। রবিবারের বৃষ্টি ঝলসে যাওয়া শহরের বুকে শান্তির আমেজ ফিরিয়েছে। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি? কেমন থাকবে মহানগর?
  আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল  সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৬৭ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি ও ৩৩ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা।  আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। 

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:ফুল-তুষারপাত সহযোগে হর্ষের রেশ, কপাট খুলল কেদারনাথের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোট গণনাতেও কমিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা, কোন কেন্দ্রের জন্য কী ব্যবস্থা
ভোট গণনাতেও কমিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা, কোন কেন্দ্রের জন্য কী ব্যবস্থা
Shamik Bhattacharya: '২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে', হুঙ্কার শমীক ভট্টাচার্যের
'২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে', হুঙ্কার শমীক ভট্টাচার্যের
News Live: কাল ভোটের ফল ঘোষণা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
কাল ভোটের ফল ঘোষণা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
TMC News: মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন…
মানুষের রায় কার দিকে? ভবানীপুর নিয়ে কি টেনশন আছে? ফিরহাদ হাকিম বললেন…

ভিডিও

Delhi Fire News | ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। আটকে পড়ে ঝলসে মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ''৪ তারিখের পর খুঁজে পাবেন না TMC কে'', নিশানা দিলীপ ঘোষের | ABP Ananda LIVE
Delhi Fire News | সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। মৃত্যু ৯ জনের | ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | ফলতায় ২৯ এপ্রিলের ভোট বাতিল, ২১ মে পুনর্নির্বাচন । ABP Ananda LIVE
WB Assembly Election 2026 | পুনর্নির্বাচনেও 'ঢালাও' ভোট, ফলস ভোটিংয়েরও অভিযোগ উঠল মগরাহাটে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget