এক্সপ্লোর

Kedarnath Opens Door : ফুল-তুষারপাত সহযোগে হর্ষের রেশ, কপাট খুলল কেদারনাথের

Uttarakhand Government : আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন। ফলে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন আপাতত বন্ধ।

কেদারনাথ : তুষারপাতের মধ্যেই কপাট খুলল কেদারনাথের (Kedarnath Opens Door)। ডোলিতে চড়ে গতকালই কেদারনাথ পৌঁছে গেছেন মন্দিরে। ৩৫ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হয়েছে। প্রথম দিনই পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।

শনিবারই চারধাম যাত্রার জন্য পুণ্যার্থীদের প্রথম দলটি হরিদ্বার থেকে রওনা দিয়েছে। তবে বাদ সাধছে আবহাওয়া। আগামী ৭ দিন প্রবল তুষারপাতের সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন (Uttarakhand Government)। ফলে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন আপাতত বন্ধ। যদিও প্রবল আবহাওয়ার প্রতিকূলতা পেরিয়ে হর্ষ-উৎসাহের রেশে আবেগ ও হর্ষে ভাসছেন পুণ্যার্থীরা।

প্রসঙ্গত, টানা তুষারপাতের জেরে এদিন থেকেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হল। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ জানিয়ে গারওয়ালের প্রশাসনিক আধিকারিক নরেন্দ্র সিং কাবিরিয়াল জানান, ঋষিকেশ এবং হরিদ্বারের খারাপ আবহাওয়া এবং অতরিক্ত তুষারপাতের জেরেই ৩০ এপ্রিল পর্যন্ত কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত করা হবে। তবে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন আপাতত বন্ধ হলেও বাকি তিনধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথের রেজিস্ট্রেশন যাত্রা চলছে। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন বলেই জানানো হয়েছে। এএনআই সূত্রে খবর, পুষ্কর সিংহ ধামি বলেছেন, 'চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।'

চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, 

    • পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।
    • ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।
    • পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।
    • চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।
    • কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।
    • চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

 

 

আরও পড়ুন- অনলাইনে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন ? সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন এভাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget