এক্সপ্লোর

Kolkata News: কোথায় গেল শীত? ডিসেম্বরের শেষেও প্রায় 'গলদঘর্ম' মহানগরে কেমন থাকবে আবহাওয়া?

Weather Of Kolkata:আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): নভেম্বর গড়াতেই শীতের শিরশিরানি টেরি পেতে শুরু করেছিল কলকাতা। দিন যত যাচ্ছিল, ফ্যানের রেগুলেটরের স্পিড কমছিল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়। এমনকি বড়দিনেও শরীরে গরম জামা রাখতে রীতিমতো অস্বস্তি হয়েছে শহরবাসীর। এর পর কেমন থাকবে কলকাতার হাওয়া-বাতাসের মতিগতি? 
    আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বস্তুত রাজ্য জুড়েই এখন ভরপুর শীতের আমেজ। যদিও পৌষের দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী পারদ। গতকালের তুলনায় বাড়ল তাপমাত্রা। তবে জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। রাজ্যজুড়ে শীতের আমেজ পুরোদমে থাকবে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে বাকি দিনটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা।
   তবে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্লেখ্য অক্টোবরের শেষে এই শহরের পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। 

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি, দেশেও কি পেট্রল ডিজেলের দাম বাড়ল ?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget