এক্সপ্লোর

Kolkata Weather:বাড়বে গরম, আজও অস্বস্তির পূর্বাভাস মহানগরে?

Weather Of Kolkata:আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতা: সকাল থেকেই রোদের প্রখর তেজ টের পাচ্ছে কলকাতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তেজের সঙ্গে বাড়ছে অস্বস্তি, দুপুরের দিকে একসময়ে যেন হলকার অনুভূতি হচ্ছে। মার্চের শেষেই যদি এই অবস্থা হয়, তা হলে এপ্রিল-মে মাসের গরমের তীব্রতা কোথায় পৌঁছবে, তা ভেবেই শিউরে উঠছেন অনেকে।   
     আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ  প্রধানত পরিষ্কার থাকার কথা। গত কাল কলকাতার সর্বনিম্ন (Lowest Temperature Of The Day In Kolkata) তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত কাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature Of The Day In Kolkata) ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সাড়ে ৮টা পর্যন্ত মহানগরে কোনও বৃষ্টি হয়নি। 

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে 'সিটি অফ জয়'-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আবহাওয়া ও স্বাস্থ্য...
সাধারণ ভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়। যেমন, বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। ২০২৩ সালের শেষ দিক থেকে দেখা যায়, দেশের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্য়ালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরের বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো রয়েছেই। সব দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। আর গরমের হাত থেকে বাঁচতে তৈরি থাকতে হবে আরও কিছু চেনা-জানা নিয়মবিধি ঢাল-তরোয়াল নিয়ে। 

আরও পড়ুন:রচনা খেয়েছিলেন দই-ঘুগনি, প্রচারে গুগলির ঝোলে মন ভরালেন আরামবাগের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election News Live Updates: 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Election 2026: সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?
Election 2026: সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?
Mamata Banerjee: রাত্রে তড়িঘড়ি শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে এজেন্টও! এলেন ফিরহাদ হাকিমও
রাত্রে তড়িঘড়ি শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে এজেন্টও! এলেন ফিরহাদ হাকিমও
Election 2026: উত্তপ্ত নেতাজি ইনডোর! কুণাল-শশীর ধর্নায় তাপস রায় পৌঁছতেই উত্তেজিত পরিস্থিতি, স্ট্রং-রুমের বাইরেই ধুন্ধুমার
উত্তপ্ত নেতাজি ইনডোর! কুণাল-শশীর ধর্নায় তাপস রায় পৌঁছতেই উত্তেজিত পরিস্থিতি, স্ট্রং-রুমের বাইরেই ধুন্ধুমার

ভিডিও

West Bengal Election 2026: পরপর অভিযোগ, এবার স্ক্রুটিনির নির্দেশ দিলেন জ্ঞানেশ কুমার
West Bengal Election 2026: পঞ্চসায়রে BJP এজেন্টের অফিস ভাঙচুর, ভাঙা হয়েছে CCTV
West Bengal Election 2026: পর্ণশ্রীতে ২ RSS কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে
West Bengal Election 2026: হলদিয়ায় TMC-র পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ
Exit Poll 2026( পর্ব ৩ ): দ্বিতীয় দফাতেও লাইনে ভোটারের ঢল, ২ দফায় ভোট পড়ল প্রায় ৯৩% । শেষ হাসি হাসবে কে? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget