এক্সপ্লোর

Lok Sabha Election 2024: রচনা খেয়েছিলেন দই-ঘুগনি, প্রচারে গুগলির ঝোলে মন ভরালেন আরামবাগের তৃণমূল প্রার্থী

Lok Sabha Election 2024: কয়েকদিন আগেই হুগলির সিঙ্গুরে ভোট প্রচারে বেরিয়ে তৃপ্তি ভরে দই খেয়ে সিঙ্গুরের দইয়ের প্রশংসা করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

সোমনাথ মিত্র, গোঘাট: এবার লোকসভা ভোটের প্রচারে (Lok Sabha Election campaign) বেরিয়ে গ্রামের গৃহবধূর হাত থেকে গুগলির ঝোল তৃপ্তি করে খেলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ (Arambagh TMC Candidate Mitali Bag)। রান্নাটা তাঁর এতটাই ভালো লেগেছে যে শেষকালে চামচ ছেড়ে হাতে করেই একেবারে বাটি চেটেপুটে খেলেন তিনি। বললেন, "মা যে জিনিসটাই খাওয়ান সেটাই তো অমৃত!"

কয়েকদিন আগেই হুগলির সিঙ্গুরে ভোট প্রচারে বেরিয়ে তৃপ্তি ভরে দই খেয়ে সিঙ্গুরের দইয়ের প্রশংসা করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর পাণ্ডুয়া তে প্রচারের ফাঁকে রাস্তার ধারে ঘুগনি বিক্রেতার থেকে ঘুগনি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। এবার ভোট প্রচারে বেরিয়ে গ্রামের গৃহবধূর হাত থেকে গুগলির ঝোল খেয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী।

বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভা এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর এলাকায় উপস্থিত হয়ে দলীয় পতাকা উত্তোলন করে জনসংযোগ শুরু করেন প্রার্থী। চৈত্রের কাঠফাটা রোদ গায়ে মেখে একেবারে গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে জনসংযোগ করলেন মিতালী বাগ। বয়সে সেঞ্চুরি পেরোনো মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা যায় তাঁকে। গ্ৰামের মহিলাদের একেবারে জড়িয়ে ধরে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। গরমের হাত থেকে একটু তৃষ্ণা মেটাতে কেউ কেউ জল শরবতও দিলেন বাড়িতে ভোট চাইতে আসা প্রার্থীকে। প্রচার করতে করতে ভাদুর এলাকার পোড়া বাগানে এক গৃহস্থের বাড়িতে উপস্থিত হন প্রার্থী। গল্পের ছলে বাড়িতে কী কী রান্না হয়েছে জিজ্ঞাসাবাদ করেন তৃণমূল প্রার্থী। গুগলির ঝোলের কথা বলতেই তার পছন্দের কথা জানিয়ে দেন গৃহস্থকে। তারপরই এক বাটি ভর্তি গুগলির ঝোল এনে চামচে করে তৃণমূল প্রার্থী মিতালী বাগকে খাইয়ে দেন এক গৃহবধূ। খেতে খেতে গ্রামের গুগলির খুব প্রশংসা করেন তিনি। এরপর চামচ ছেড়ে একেবারে হাতে করে গুগলি ঝোলের বাটি চেটেপুটে খান আরামবাগের তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: যুব সম্প্রদায় ও মহিলাদের কাছে বেশি করে পৌঁছানোর পরামর্শ, বাংলায় দলের বুথ সভাপতিদের বার্তা মোদির

ভোট প্রচারের ফাঁকে মিতালী বাগ বলেন, "গুগলির ঝোল আমার খুব প্রিয়। প্রচারে গিয়ে দেখলাম গুগলির ঝোল হয়েছে। আর গ্রামের মেয়ে গুগলি খাব না এটা কখনও হতে পারে। সব থেকে বড় কথা একজন মা এসে আমাকে খাইয়ে দিলেন, আর মা যে জিনিসটা খাওয়ান সেটা তো আমাদের কাছে অমৃত। দারুণ লেগেছে খেতে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget