এক্সপ্লোর

Kolkata Weather:আজ কি খানিক হলেও হিমেল ভাব টের পাবে কলকাতা? কী বলছে আবহাওয়া?

Weather Of Kolkata:আজ যা পূর্বাভাস, তাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা মহানগরে। 

কলকাতা: টানা শীতের আমেজে ছন্দপতন ঘটিয়েছে মেঘলা আবহাওয়া। এর পর কেমন কাটবে কলকাতার দিন? একনজরে দেখে নেওয়া যাক।
   আজ যা পূর্বাভাস, তাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা মহানগরে।  গত কাল সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature For The Day In Kolkata) ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গত কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা(Highest Temperature For the Day In Kolkata) ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে গত কাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহানগরে কোনও বৃষ্টি হয়নি।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে 'সিটি অফ জয়'-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।  

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আবহাওয়া ও স্বাস্থ্য...
সাধারণ ভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়। যেমন, বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। ২০২৩ সালের শেষ দিক থেকে দেখা যায়, দেশের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্য়ালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরের বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো রয়েছেই। সব দেখএ রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। প্রয়োজনে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হওয়াও জরুরি, মনে করাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন:মমতার ধর্না-মঞ্চে কেন একবারও এলেন না অভিষেক, সায়নীর মন্তব্যে বিশেষ ইঙ্গিত !

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget