এক্সপ্লোর

Saayoni On Abhishek Banerjee : মমতার ধর্না-মঞ্চে কেন একবারও এলেন না অভিষেক, সায়নীর মন্তব্যে বিশেষ ইঙ্গিত !

Mamata Banerjee Dharna : সামনে লোকসভা ভোট। তার আগে কি তৃণমূলে অল ইজ ওয়েল নেই? এই প্রশ্নটাই পাক খাচ্ছে রাজনীতির অলিন্দে।

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্নার ( TMC Dharna ) চতুর্থ দিনেও, সেখানে দেখা গেল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ( Abhishek Banerjee ) । লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে এমন এক গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে কেন দেখা গেল না, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এই নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। এই আগুনেই ঘি ঢালছে সায়নী ঘোষের (Saayoni Ghosh) মন্তব্য। কুণাল ঘোষও দিয়েছেন ব্যাখ্যা।

সামনে লোকসভা ভোট। তার আগে কি তৃণমূলে অল ইজ ওয়েল নেই? এই প্রশ্নটাই পাক খাচ্ছে রাজনীতির অলিন্দে। সোমবার ছিল এই ধর্নার চতুর্থ দিন। তা সত্ত্বেও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা এই কর্মসূচির ধারেকাছে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে!
প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই ধর্নায় বসার হুঁশিয়ারি দিতেই, রাজভবনের সামনে নিজের ধর্না প্রত্য়াহার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। তিনি বলেছিলেন, দলনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি তাঁর ধর্না কর্মসৃচি প্রত্যাহার করেছিলেন। অভিষেক বলেন, 'আমার দলনেত্রী তাঁর যা নির্দেশ, তাঁর যা আদেশ, আমার কাছে শিরোধার্য।' 

এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় অভিমানী? লোকসভা ভোটের আগে কি নিজেকে 'গুটিয়ে নিচ্ছেন' অভিষেক? জল্পনা আরও বাড়িয়েছে এই মঞ্চ থেকেই যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্য়।  'আপনারা যেমন দেখেছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন, একটা আলাদা কর্মসূচি ছিল। সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ঠিক সেরকমভাবেই আমরা প্রত্যক্ষ এসেই যে সাপোর্ট করতে হবে, এরকম কোনও ব্যাপার নেই'   

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি। কারণ, সংসদ চলছে। ওনার চোখেরও একটা সমস্যা রয়েছে। এটা একটা বড় কারণ এজন্যই দেখা যায়নি এর অন্য কোন ব্যাখ্যা নেই।'  

রবিবার, ইঙ্গিতপূর্ণভাবে সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন যিনি তৃণমূলের ডিজিটাল সেল দেখভাল করেন সেই, অদিতি গায়েন লেখেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়! 

গত বছরের নভেম্বর লোকসভা ভোটের আগে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচির মঞ্চও ছিল মমতা-ময়। মঞ্চে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি।  যা নিয়ে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছিলেন কুণাল ঘোষ। আর এবার অভিষেক এলেনও না।  

আরও পড়ুন :

অ্যান্টিবায়োটিক ব্যবহারে নতুন গাই়ডলাইন রাজ্যে, কী কী নয়া নিয়ম

 

 

 

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget