এক্সপ্লোর

Weather Update : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই প্রবল দুর্যোগ, সতর্কতা ৫ জেলায়

West Bengal Weather : সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে ৫ জেলায়।

 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এক টানা বৃষ্টি। আকাশ কালো করে দুর্যোগ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকার স্বাভাবিক জীবন। চারিদিকে থৈ থৈ জল। রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত ও জমা জলে ঝুঁকি নিয়ে যাতায়াত। এরই মধ্যে আরও কয়েকদিন  টানা দুর্যোগের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামী দু-তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে।  নাজেহাল হতে পারেন পাঁচ জেলার মানুষ ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে ৫ জেলায়। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।  

আজ বৃষ্টি কোথায় কোথায় ?

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলা--দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে । মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে অগ্রসর হয়েছে । বঙ্গোপসাগরের মৌসুমী অক্ষরেখার উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এরফলে এই মরসুমে প্রথম মৌসুমী নিম্নচাপ (monsoon depression) তৈরি হয়েছে। এই আবহাওয়া-পরিস্থিতির ফলে আজ, মঙ্গলবার রাজ্যে সারাদিন ভারী বৃষ্টি হতে পারে।  বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 

কবে কমবে বৃষ্টি?

তবে আশার কথা একটাই, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে  বাংলায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি , ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে তা মঙ্গলবারের থেকে কম।                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget