এক্সপ্লোর

Weather Update : রাজ্যজুড়ে কুয়াশার দাপট, বছরের শেষলগ্নে কি শীতের আমেজ ?

Winter : কলকাতাতেও সকালে কুয়াশা রয়েছে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে, আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

সঞ্চয়ন মিত্র, কলকাতা : রাজ্যজুড়ে কুয়াশার (Fog) দাপট । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও (South Bengal) হালকা থেকে মাঝারি কুয়াশা। বিক্ষিপ্তভাবে কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা (Low Visibility) কমতে পারে। কোথাও আবার আংশিক মেঘলা আকাশ। পরে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। সন্ধে থেকে কমবে দক্ষিণা বাতাস। আগামীকাল মেঘ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ফিরবে শীতের আমেজ।

আবহাওয়ার গতিপ্রকৃতি-

আজ থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তন। রাত থেকে বাড়বে উত্তুরে হওয়ার দাপট।

এদিকে কলকাতাতেও সকালে কুয়াশা রয়েছে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে, আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কাল থেকে পারদের পতনের সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রা ২০-র উপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা দ্রুত নামবে। বর্ষ শেষে আবার শীতের স্পেল। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বর্ষ শেষ ও বর্ষবরণেও কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

এর আগে আবহবিদরা বলেছিলেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দখিনা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মঙ্গলবার বাগডোগরায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বাগডোগরাগামী ৭টি বিমানকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। দুপুর ১টার পর ফের শুরু হয় বিমান চলাচল। এদিকে বরফে ঢাকা কাশ্মীর (Kashmir)। ঠান্ডায় কাঁপছে দিল্লি (Delhi)। দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে হাড় কাঁপানো ঠান্ডা। বরফে ঢেকেছে ভূস্বর্গ কাশ্মীর।

এদিকে গতকাল রেকর্ড গড়ে সর্বনিম্ন তাপমাত্রা। গত ৫০ বছরে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা (Kolkata)। জানায় আলিপুর আবহাওয়া দফতর। তবে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে কলকাতা তাপমাত্রা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget