এক্সপ্লোর

Weather Update : ঘনীভূত নিম্নচাপ ! ক্রমেই বাড়ছে শক্তি, ধেয়ে আসছে এরাজ্যের দিকেই? তুমুল বৃষ্টির ভ্রুকুটি?

দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  দুয়ারে বসন্ত। আর তার মাঝেই মন ভার করা নিম্নচাপের খবর দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি । এরপর সেটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে ১৮ ফেব্রুয়ারি নাগাদ। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়।

আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে । দিনে শীতের অনুভূতি কমবে। আরও দুদিন একই রকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরো দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। 

কলকাতার আবহাওয়া                

মঙ্গলবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই পারদ  রয়েছে। তবে  এবার বাড়বে তাপমাত্রা। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষ দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকার কথা। 

  • আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি।             
  • গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি।               
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮২ শতাংশ।      

দক্ষিণবঙ্গের আবহাওয়া              

দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।  শীতের আমেজ ধীরে ধীরে কমবে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে আপাতত। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। রাতের তাপমাত্রাও এবার থেকে ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ দিকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের।

উত্তরবঙ্গের আবহাওয়া             

উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget