এক্সপ্লোর

Weather Update : ফের দুর্যোগের ঘনঘটা, গভীর নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টির দুর্যোগ

Rain Forecast : আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। শুক্রবার উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নিম্নচাপের প্রভাবে রাজ্যের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আগামীকাল উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ (Depression)। তার জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)।

এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতে শিয়রে আর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ। শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে ফের বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। শুক্রবার উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টির দুর্যোগ। শুক্রবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত ডায়মন্ড হারবার। ঝড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক-সহ বেশ কয়েকটি জায়গায় গাছ পড়ে বিপত্তি। দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্ন। বিদ্যুৎহীন গোটা এলাকা।

জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় আগামী ২০ অগাস্ট পর্যন্ত প্রশাসনের তরফে মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা করা হয়েছে। ওই সময় পর্যন্ত পর্যটকদেরও সমুদ্রে নামা নিষেধ।  

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Weather Today: কাল থেকেই আবহাওয়ায় পরিবর্তন? বৃষ্টি না গরম, কী বলছে পূর্বাভাস?

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget