এক্সপ্লোর

Weather Update : ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ

Weather Forecast in West Bengal : উত্তর আন্দামানে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ (Depression)। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য়ে বৃষ্টি চলবে। 

সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Forecast) রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও পরশু থেকে দুই বঙ্গেই কমবে বৃষ্টির পরিমাণ। শনিবারের পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্ট ঘূর্ণাবর্ত (Cyclone)। মৌসুমী অক্ষরেখা গুনা, সাতনা, পুরুলিয়া, কৃষ্ণনগর হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত। উত্তর আন্দামানে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হবে নিম্নচাপ (Depression)। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্য়ে বৃষ্টি চলবে। 

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) পূর্বাভাস, উত্তরবঙ্গের (North Bengal Weather) কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও সোমবার থেকে দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ কমবে। তারপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, নাগাড়ে বৃষ্টি থেকে এখনই নিস্তার মিলছে না। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এর মধ্যেই রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদায়। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির এই স্পেল। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত  মৌসুমী অক্ষরেখা। তার জেরেই আশ্বিনের শুরুতেও বৃষ্টির দাপট। 

প্রসঙ্গত, পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে পুজোর শপিংয়ের জন্য বাড়তি ভরসা ছুটির দিনগুলো। তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখার অপেক্ষায় বঙ্গবাসী। বৃষ্টির রেশ কমার পর পুজো প্রস্তুতিতে হাওয়া লাগবে বলেই প্রত্যাশা সকলের।                               

আরও পড়ুন- 'বড় বড় চুক্তি হয়েছে' লগ্নির খোঁজে স্পেন, দুবাই সফর সেরে ফিরে বললেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget