এক্সপ্লোর

Weather Update: নিম্নচাপের জেরে অধরা শীত, শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

কলকাতা: হেমন্তেও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Depression)। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা (Rain forecast)। আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা (Temperature। কমবে শীতের আমেজ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ডের (Thailand) কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andrapradesh) ও ওড়িশা (Odisha) উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ  (Southbengal) জুড়েই শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

বঙ্গে শীতের (Winter) আমেজ থাকবে আপাতত দু’দিন। তারপরেই বাড়বে রাতের তাপমাত্রা। পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, থাইল্যান্ডের কাছে উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। ১২ ঘণ্টায় নিম্নচাপ আন্দামান সাগরে পড়ার সম্ভবনা। ৩ তারিখের মধ্যে তা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে।

৪ ডিসেম্বর সকালে তা পৌঁছবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ বঙ্গেও উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৫-৭০ এ পৌঁছতে পারে। ওইদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। ৩ ডিসেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South bengal) আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  যা তার আগের দিনের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।  উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই উর্ধ্বগতি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, কালই আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে।  আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপ।  ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।  তবে এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget