এক্সপ্লোর

Durga Puja Weather Update: এবার পুজোয় কি 'অসুর' বৃষ্টি? নাকি পরিষ্কার থাকবে আকাশ? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update: দুর্গাপুজোর আনন্দে কি এবার বাধ সাধবে দুর্যোগ? অসুর হতে পারে বৃষ্টি? না কি ঝলমলে আকাশ মাথায় নিয়েই করা যাবে প্যান্ডেল হপিং? কী বলছে আবহাওয়া দফতর?

কলকাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (Durga Puja 2024)। আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা। ঢাকে কাঠি পড়ল বলে। কিন্তু এবারের উৎসবের আনন্দে কি জল ঢালবে ঝেঁপে বৃষ্টি (Rain Alert)? কী বলছে আবহাওয়া দফতর? (Weather Update)

দুর্গাপুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?

দুর্গাপুজোর আনন্দে কি এবার বাধ সাধবে দুর্যোগ? অসুর হতে পারে বৃষ্টি? না কি ঝলমলে আকাশ মাথায় নিয়েই করা যাবে প্যান্ডেল হপিং? কী বলছে আবহাওয়া দফতর? শুক্রবার IMD কলকাতা একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারী বৃষ্টি না হলেও ভিজবে পুজোর কলকাতা। ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজোর প্রাক্কালে, অক্টোবরের ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গেও ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রায়ই একইরকম থাকবে আবহাওয়া। উত্তরের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুজোর একেবারে মধ্যে, অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই দিনগুলিতে হালকা বৃষ্টিপাত ও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

 

আরও পড়ুন: RG Kar Protest: আরও জোরদার আন্দোলন, RG Kar কাণ্ডে এবার মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের; সঙ্গে আরও কর্মসূচি

অন্যদিকে আবহাওয়া দফতর বলছে, আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে। আজ অর্থাৎ শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। অন্য়দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত।এছাড়াও, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live : রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget