এক্সপ্লোর

Bankura Weather: জেলায় জেলায় কুয়াশার দাপট, বাঁকুড়ার আবহাওয়া আজ কেমন থাকবে?

Bankura Weather Forecast: বাঁকুড়ার গ্রীষ্মে খুব উষ্ণ জলবায়ু এবং শীতকালে ততটাই শীতল তাপমাত্রা থাকে। বৃষ্টিপাত বেশিরভাগ জুন থেকে সেপ্টেম্বর এবং বার্ষিক পরিমাণ প্রায় ১৫০০ মিমি মধ্যে হয়।

কলকাতা: কুয়াশার চাদরে মোড়া কলকাতা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে শহর ও শহরতলি। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল। ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। জেলাতেও কুয়াশার দাপট। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই উধাও হয়ে গেল ঠান্ডা! লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

ভৌগলিক অবস্থান (Bankura Geographical Location): পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত একটি শহর। এই শহর বিষ্ণুপুর শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থান। প্রাচীন যুগে বাঁকুড়া জেলা ছিল রাঢ় অঞ্চলের অধীনস্থ। বাঁকুড়া জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ-পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাদুটিকে পৃথক করেছে। জেলার পূর্ব ও উত্তর-পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায়। দামোদর নদ এই জেলার উত্তর সীমানা দিয়ে বয়ে গেছে।                                                                 

আপেক্ষিক জলবায়ু: বাঁকুড়ার গ্রীষ্মে খুব উষ্ণ জলবায়ু এবং শীতকালে ততটাই শীতল তাপমাত্রা থাকে। বৃষ্টিপাত বেশিরভাগ জুন থেকে সেপ্টেম্বর এবং বার্ষিক পরিমাণ প্রায় ১৫০০ মিমি মধ্যে হয়। ২০১৯-এ এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ জানুয়ারি ২০১৩-তে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর অন্তর্গত। চরমতম আবহাওয়া থাকে এই জেলায়। গ্রীষ্মকালে যতটা তাপমাত্রা বৃদ্ধি হয়, শীতকালেও তেমন তাপমাত্রার পারদ পতন হয়।                                             

বাঁকুড়ার আজকের আবহাওয়া (Bankura Weather):

বাঁকুড়ায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে ১ ডিগ্রি কম।  দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৪৮ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ। কিছুটা বেড়েছে আর্দ্রতার পরিমাণও।                                                         

অন্যান্য
সূর্যোদয়-ভোর ৬.৫২ 
সূর্যাস্ত- বিকেল ৬.১৬
চন্দ্রোদয়- বিকেল ৩.১৫
চন্দ্রাস্থ- ৪.৪৩


বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ৫-৭ দিনে আরও বাড়বে তাপমাত্রা। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। পর পর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। চলতি সপ্তাহে তাই তাপমাত্রা কমার কোন সম্ভাবনাই নেই। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া থমকে গেছে। তাই, প্রজাতন্ত্র দিবসে সরস্বতী পুজোয় শীতের আমেজ পুরোপুরি গায়েব! সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির কাছাকাছি ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহভর থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিন, তাপমত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য় এলাকা ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget