এক্সপ্লোর

Hooghly Weather Update: সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হুগলি জেলার বিভিন্ন অংশে

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রাই বা কেমন থাকতে পারে, একঝলকে দেখে নেওয়া যাক।

Hooghly Weather Update: আজ ২৬ অগস্ট, ২০২৩- শুক্রবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৭৮ শতাংশ। সকাল থেকে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সন্ধে এবং রাতে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সন্ধ্যাবেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হুগলি জেলায় দিনের বেলায় আজ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২২ কিলোমিটারের কাছাকাছি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ১৬ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৬টা ০০ মিনিটে।

আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের মধ্যেই জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা এখন গোরক্ষপুর, পটনা, দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে তুমুল বৃষ্টি চলবে। টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর মনে করছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির এই স্পেল চলবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমতে পারে রবিবারের পর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।

আরও পড়ুন- চাকরির নামে 'প্রতারণা', এবার গ্রেফতার TMC-র পঞ্চায়েত সমিতির ২ জয়ী প্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget