এক্সপ্লোর

Hooghly Weather Update: লক্ষ্মীপুজোয় হুগলির আবহাওয়া কেমন থাকবে সারাদিন? কী বলছে হাওয়া অফিস

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন একনজরে।

Hooghly Weather Update: আজ ৯ অক্টোবর, লক্ষ্মীপুজো (Lakshmi Puja)। হুগলি জেলায় আজ আবহাওয়া (Weather Forecast) কেমন থাকবে সারাদিন, দেখে নিন। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি (Hooghly Weather Today) সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে প্রায় ৮৩ শতাংশ, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ভ্যাপসা গুমোট গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। আজ হাওয়ার গতিবেগ দিনের বেলায় থাকতে পারে ঘণ্টায় ৩০ কিলোমিটার। অন্যদিকে রাতের দিকে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫ কিলোমিটার। 

দুর্গাপুজোয় প্রায় সবদিনই বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি যদিও দেখা যায়নি। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর সেই জন্যই লক্ষ্মী পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও কলকাতায় এক-দু'পশলা হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে যে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও স্বস্তি পাওয়া যাবে না। ভ্যাপসা গুমোট গরম এবং হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ ৯ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। 

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ৩০ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সফর দফতর অবস্থিত চুঁচুড়ায়।

আরও পড়ুন- ঘরে ঘরে লক্ষ্মীপুজো, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget