এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আজ কেমন থাকবে দুই বর্ধমানের আবহাওয়া ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্র- ৩২ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি- বিকেলের দিকে মেঘলা আকাশ

বাতাস- ১১ কিমি/ঘণ্টায়

আর্দ্রতা - ৭৫ শতাংশ

সূর্যোদয়- ৫টা ৩৩ মিনিটে

সূর্যাস্ত- ৫টা ১৬ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ৩০ ডিগ্রি সেলসিয়াস। টুকরো টুকরো মেঘ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২ কিমি।

বঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

দুর্গাপুজোর দশমীর দিনই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। প্রবল বৃষ্টির জেরে সিকিমের কাছে সিংতামে শনিবার ধস নামে। এবার আলিপুর আবহাওয়া দফতর আরও বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়। এর জেরে ধস নামতে পারে পাহাড়ে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। বুধবারের পর থেকে কমতে পারে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই বৃষ্টির বিরাম নেই উত্তরবঙ্গে। তার ওপর ফের বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। কিন্তু এই সময়ে কেন এত বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সিকিম থেকে মালদা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। ওই অক্ষরেখার কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে সিকিম ও উত্তরবঙ্গে। 

তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এখন সিস্টেম দুর্বল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের বুধবার থেকে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা।  বুধবার থেকে দক্ষিণবঙ্গে তামপাত্রা কিছুটা কমবে। সেইসঙ্গে বাড়তে পরে বৃষ্টি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget