এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : সিভিয়ার হিটওয়েভের সতর্কতা পশ্চিম বর্ধমানে, আজ পারদ কতটা চড়া পূর্বে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৪৪ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- কাঠফাটা রোদ

বাতাস- ১৬ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ১২ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ১৪ মিনিট

সূর্যাস্ত- ৬টা ০১ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ৪২ ডিগ্রি সেলসিয়াস। বিচ্ছিন্ন মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত। সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। যদিও আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। কলকাতার তাপমাত্রা কালও ৪০ ডিগ্রির ওপরে ছিল। ঘরের পাশে সল্টলেকে পারদ ছিল ৪২ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম, দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় আজ চরম তাপপ্রবাহ চলবে। 

উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও আজ তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে। শনিবার থেকে রাজ্যে পরিস্থিতি বদলাবে। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা:
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতাতে বজায় থাকবে। শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা আকাশ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে।

আজও তাপপ্রবাহ:
আজও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সিভিয়ার হিটওয়েভ (Severe Heatwave) বা চরম তাপপ্রবাহ চলবে বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত  তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সেদিন থেকেই রাজ্যে আবহাওয়া সামান্য বদলাতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এই ৮ জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম বা মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি কম হলেও বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ বা লু বইবার সম্ভাবনা সাময়িকভাবে আর থাকবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget