এক্সপ্লোর

Weather Update: বছরের শেষ ক'টা দিন জাঁকিয়ে শীত, নাকি তাপমাত্রা উর্ধ্বমুখী? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?

Weather News: আগামী ৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শীতের আমেজ, কলকাতার তাপমাত্রা নামল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
  • আগামী ৪ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
  • ৩০ ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
  • উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত পড়েছে।

কলকাতা: বছরের শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা? আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। আগামী ৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 

বড়দিনে জাঁকিয়ে শীত উপভোগ করেছে রাজ্য়বাসী। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, আগামী ৪ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে ৩০ ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়া়র সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে। পাশাপাশি, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী পাঁচ দিন কুয়াশা থাকবে। যদিও শনিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা বলেই পূর্বাভাস।শুক্রবারের পরে ৫ দিন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়  গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর আবহবিদ  সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে। 

 কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি হয়েছিল দুই জেলায়। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। বর্ষ শেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে।  

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget