এক্সপ্লোর

Kolkata Airport Service Disrupted : কালবৈশাখীর মাঝে কলকাতা বিমানবন্দরে এয়ার টার্বুলেন্সের শিকার বিমান, আহত একাধিক যাত্রী

বিমানবন্দর সূত্রে খবর সন্ধে ৭ টা ৫০ থেকে রাত ৮ টা ৫০ পর্যন্ত কোনও বিমানই বিমানবন্দর থেকে টেক অফ করতে পারেনি। এই সময়ে কলকাতায় নামার কথা থাকা মোট ৬ টি বিমানকে বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আধঘণ্টার স্বস্তির বৃষ্টির (rainfall) মধ্যেই ঝড়ের (strom) প্রবল তাণ্ডব। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) প্রায় ঘণ্টাখানেক স্তব্ধ হয়ে পড়ে পরিষেবা। 

সন্ধেতে কালবৈশাখীর (norwester) সময় আগরতলা (agartala) থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে (air turbulence) পড়ে একটি বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। যার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন। প্রায় ৫৫ মিনিটের চেষ্টার পর ইন্ডিগোর বিমানটি শেষমেশ ৮ টা ৫৫ নাগাদ বিমানবন্দরে নামতে সক্ষম হয়। 

কালবৈশাখীতে ব্যাহত কলকাতা বিমানবন্দরের পরিষেবা

বিমানবন্দর সূত্রে খবর সন্ধে ৭ টা ৫০ থেকে রাত ৮ টা ৫০ পর্যন্ত কোনও বিমানই বিমানবন্দর থেকে টেক অফ করতে পারেনি। এই সময়ে কলকাতায় নামার কথা থাকা মোট ৬ টি বিমানকে বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সন্ধে ৮ টা নাগাদ আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল ইন্ডিগোর এক বিমানের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি পড়ে এয়ার টার্বুলেন্সের মধ্যে। বিমানে ঝাঁকুনির জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। জানা যায়, কয়েকজন আহতও হয়েছেন। শেষমেশ পরিবেশ থিতু হওয়ার পর রাত ৮ টা ৫৫ নাগাদ বিমানটি অবতরণ করতে সক্ষম হয় কলকাতা বিমানবন্দরে।

রাজ্য-জুড়ে ঝড়ের তাণ্ডব

এদিকে, ঝড়ের জেরে গোসাবায় রায়মঙ্গল নদীতে ডুবে যায় মালবাহী নৌকা। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে বন্ধ ট্রেন চলাচল বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। আরামবাগের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়া-বর্ধমান মেন লাইনে বৈঁচি স্টেশনের কাছে রেললাইনে গাছ পড়ে বিপত্তি ঘটে। এদিকে, খড়গপুরে তোরণ ভেঙে বাইক চালকের মৃত্যু হয়।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি

আলিপুরে ১১.৩ মিলিমিটার ও দমদমে ২৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) সূত্রে খবর। পাশাপাশি সন্ধে ৭টা ২৩ মিনিট কলকাতায় সর্বোচ্চ ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। আগামীকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।  পাশাপাশি সোমবার থেকে তীব্র গরম থেকে মুক্তি মিলতে পারে বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- দহন থেকে অবশেষে স্বস্তি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget