এক্সপ্লোর

Rain Update : দহন থেকে অবশেষে স্বস্তি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি, ঝোড়ো হাওয়া

Weather Update : আলিপুরে ১১.৩ মিলিমিটার ও দমদমে ২৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গায় স্বস্তির বৃষ্টি (Rain)। তীব্র দাবদাহের (heatwave) দহন থেকে কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া (howrah), হুগলিতেও (hooghly) বৃষ্টি। বেশ কিছু জায়গাতে ঝড়ও হয়েছে।

আলিপুরে ১১.৩ মিলিমিটার ও দমদমে ২৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) সূত্রে খবর। পাশাপাশি সন্ধে ৭টা ২৩ মিনিট কলকাতায় সর্বোচ্চ ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। আগামীকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।  পাশাপাশি সোমবার থেকে তীব্র গরম থেকে মুক্তি মিলতে পারে বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

কেমন থাকবে আবহাওয়া

কালও দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পাশাপাশি ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। পাশপাশি আজ থেকে বুধবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিসের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী কয়েকদিন। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

এদিকে, ইতিমধ্যেই দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হয়েছে। ধারাপাত কার্শিয়াংয়েও (Rainfall)। অন্যদিকে, ধীরে হলেও দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখীও। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- আগামী ৪ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget