এক্সপ্লোর

Weather Update: শীতের আমেজ কলকাতা জুড়ে, এই মরসুমে প্রথম ১৭ ডিগ্রিতে নামল তাপমাত্রা!

Weather Update Kolkata: পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। ফলে বোঝাই যাচ্ছে, শীতের আমেজ চলবে এই সপ্তাহান্তেও

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস, মরসুমে সর্বনিম্ন তাপমাত্রা নামল।
  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি, শীতের আমেজ বাড়ছে।
  • উত্তরবঙ্গে ৮ ডিগ্রিতে দার্জিলিং, পারদ নামবে আরও।
  • শৈত্য প্রবাহের সম্ভাবনা দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশে।

কলকাতা: ধীরে ধীরে ঠাণ্ডা হাওয়ার আমেজ অনুভব করা যাচ্ছে, শীত পড়ছে বাংলা জুড়ে। আজ কলকাতার পারদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ এই মরসুমে তাপমাত্রা সবচেয়ে নীচে নামল। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতল পশ্চিমি হাওয়ায় নামল শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিন আবহাওয়া এমনই থাকবে।

অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। ফলে বোঝাই যাচ্ছে, শীতের আমেজ চলবে এই সপ্তাহান্তেও। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার ও শুকনো থাকবে আবহাওয়া. স্বাভাবিকের তুলনায় পারদ নামবে আরও। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী চার পাঁচ দিনে। স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোন সতর্কবার্তা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে। 

কলকাতার দিকে নজর রাখলে দেখা যাবে, কলকাতায় রাতের দিকে রোজই তাপমাত্রা নেমে যাচ্ছে অনেকটাই। ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ। কলকাতার দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি নীচে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রাতে ও ভোরে শীতের আমেজ আরো একটু বাড়ল। তবে বেলায় শীতে আমেজ কমে যাবে। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮৯ শতাংশ। 

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোন সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৪ থেকে ৫ দিনে তাপমাত্রার কোন পরিবর্তন নেই। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে ৮ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানী দিল্লিতে। হরিয়ানা ছত্রিশগড় ও রাজস্থানে ১৫ই নভেম্বর পর্যন্ত শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আগামীকাল থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে র কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget