এক্সপ্লোর

Cyclone Update : লক্ষ্মীপুজো পেরোলেই ফের ঘূর্ণিঝড়? তৈরি বড় সম্ভাবনা, এই অঞ্চলের পর্যটকরা থাকুন সতর্ক

২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে, আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৪ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে।  

পুজোর মরশুম শেষ হতে না হতেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আন্দামান সাগরের উত্তর-মধ্য অংশে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি। এরপরে পরিস্থিতি অনুকূল থাকলে গভীর নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা Weather Ultima।  ২২ অক্টোবরের বুলেটিন অনুসারে , তাইল্যান্ড উপসাগর ও তাইল্যান্ডের উপর দিয়ে অগ্রসর হয়ে গত ৪৮ ঘণ্টায় সিস্টেমটি আন্দামান সাগরে প্রবেশ করেছে। বর্তমানে এটি উত্তর-মধ্য আন্দামান সাগরের উপর রয়েছে। 

 ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে, আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৪ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে।  সিস্টেমটির সম্ভাব্য গতিপথ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। প্রাথমিক বিশ্লেষণে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পরবর্তী পর্যায়ে গতিপথ বদলে আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে এগোনোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।  আবহাওয়া দফতর বলছে, ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। ২৩ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের পর্যায়ে পৌঁছতে পারে সিস্টেমটি।   

তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সতর্ক থাকতে বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। এই সময়ে টানা বৃষ্টি চলতে পারে। বাড়তে পারে দুর্যোগ। আববিদ রবীন্দ্র গোয়েঙ্কার পরামর্শ, আগামী ৪৮–৭২ ঘণ্টার মধ্যে পর্যটক ও উপকূল এলাকার বাসিন্দারা পোর্ট ব্লেয়ারের দিকে সরে এলে ভাল।  এই সময় পর্যটকদের বাড়তি সতর্কতা প্রয়োজন। 

২৫ অক্টোবর থেকে সিস্টেমটি  ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । অনুকূল পরিস্থিতি বজায় থাকলে শক্তি আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিস্টেমটি কোন দিকে এগোবে, কতটা শক্তিশালী হবে এবং উপকূলে পৌঁছনোর আগে তার গতিপথে কোনও পরিবর্তন হবে কি না, তার উপর নির্ভর করবে সম্ভাব্য প্রভাব।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget