এক্সপ্লোর

Weather Update: বইবে ঝোড়ো হাওয়া, রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও! আগামীকাল বাংলার একাধিক জায়গায় ঘনিয়ে আসতে পারে দুর্যোগ!

Rain Forecast: শনিবার অর্থাৎ আগামীকাল কলকাতা ও তার আশেপাশে জারি করা হয়েছে সতর্কতা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, মৎস্যজীবীদের সতর্কবার্তা।
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টিরও সতর্কতা জারি।
  • মঙ্গলবার পর্যন্ত চলবে দুর্যোগ, তারপর আবহাওয়ার উন্নতি।
  • তাপমাত্রা বিশেষ না কমলেও, বৃষ্টির পর রোদ উঠবে।

কলকাতা: ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। রেহাই পাবে না উত্তরবঙ্গ ও। আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে এই পরিস্থিতি। তারপরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বেশ কয়েকটা দিন চলবে এই পরিস্থিতি। 

সমুদ্রে মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং হুগলিতে আবহাওয়া খারাপ হতে পারে। শুধু বৃষ্টি নয়, পাশাপাশি জারি করা হয়েছে শিলাবৃষ্টির সতর্কতাও। তবে কলকাতায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, সমগ্র বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে শনিবার অর্থাৎ আগামীকাল কলকাতা ও তার আশেপাশে জারি করা হয়েছে সতর্কতা।  হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বর্জ্যবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শিলাবৃষ্টি হতে পারে হুগলির বিভিন্ন জায়গায়। সঙ্গে তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগণা ও নদিয়ার একাধিক জায়গা। তবে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবার তার দাপট কিছুটা কমবে। মঙ্গলবারের পরে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। বৃষ্টি যখন হবে না, তখন চড়া রোদ থাকবে আকাশে। 

শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে সরবে। এর ফলে, উন্নতি হবে আবহাওয়ার। তবে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। 

সেরা শিরোনাম

Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব

ভিডিও

Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget