এক্সপ্লোর

Birbhum Weather Update : ফের বাড়বে গরম ! তাপপ্রবাহের সতর্কতা একাধিক জেলায় ! আজ কেমন থাকবে বীরভূমের আবহাওয়া ?

মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে।

বীরভূম: মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফের রাজ্যে আবহাওয়া বদল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

 

 

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

 

 

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২  ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Humidity) পরিমাণ ৪৬ শতাংশ। 

 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ৪:৫৭

সূর্যাস্ত (Sunset) - বিকেল ৬:১৫

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):  আবহাওয়া দফতর সূত্রে খবর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি। তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা।কবে জুড়োবে দহনজ্বালা, অপেক্ষায় বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
Jahangir Khan On IPS Ajay Pal Sharma: 'এনকাউন্টার স্পেশালিস্ট' IPS অজয় পাল শর্মা যখন বাড়িতে তল্লাশি অভিযান চালান, তখন কোথায় ছিলেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জাহাঙ্গির খান
'এনকাউন্টার স্পেশালিস্ট' IPS অজয় পাল শর্মা যখন বাড়িতে তল্লাশি অভিযান চালান, তখন কোথায় ছিলেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জাহাঙ্গির খান
Kalbaishakhi Updates: ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস? কোন কোন জেলায় কালবৈশাখীর সতর্কতা?
ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস? কোন কোন জেলায় কালবৈশাখীর সতর্কতা?
Suvendu Adhikari :
"নকল আঙুল লাগিয়ে ভোট চুরি.." ! দ্বিতীয় দফার ভোটের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

ভিডিও

WB Assembly Election 2026: প্রথম দফায় রেকর্ড ভোটদান। কার ঝুলিতে কত? তুঙ্গে তরজা
WB Assembly Election 2026: ভাঙড়ে বোমা উদ্ধারের তদন্তে এবার এনআইএ | ABP Ananda Live
TMC vs BJP: ভোট হওয়ার ২ দিন পর নানুরে বিজেপি প্রার্থীকে মারধর এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ
Debangshu Bhattacharya: সারাদিন প্রচারের মাঝে কী খেয়ে ফিট থাকছেন দেবাংশু?কী রয়েছে পাওয়ার মিলে?
West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় এসে বাংলা ভাষায় কী বললেন Arvind Kejriwal?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget