এক্সপ্লোর

Weather Update: মাটি হবে ঠাকুর দেখা? চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Durga Puja Weather: কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুজোয় (Durga Puja 2023) চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। পুজোর শেষলগ্নে বৃষ্টি (Rain Update) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নবমীর দিন গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সোম ও মঙ্গলবার অর্থাৎ নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব। পশ্চিমের জেলায় বেশি অনুভূত হবে শীতের আমেজ। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি। দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা ও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। হালকা শীতের সামান্য অনুভূতি জেলাগুলিতে। পুজোয় দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

নবমীতে কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। একাদশী, দ্বাদশীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় রবিবার পর্যন্ত মেঘমুক্ত পরিস্কার আকাশ। উত্তরে হওয়ার প্রভাবে মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে হাওয়া বদল। মেঘলা আকাশ। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ। 

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। আজ থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে। আজ ষষ্ঠী থেকে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ। শুষ্ক ও মনোরম আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Durga Puja 2023: বিধি মেনে উৎসবের আয়োজন, উত্তর থেকে দক্ষিণের একাধিক পুজোকে সুরক্ষা পুরস্কার প্রদান

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget