এক্সপ্লোর

Weather Update: শক্তি হারাল নিম্নচাপ, কাটল দুর্যোগ? আগামী সপ্তাহে প্রবল বৃষ্টি এই জেলাগুলিতে

Weather Forecast: আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডে ঢুকে শক্তি হারাল নিম্নচাপ। পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে নিম্নচাপের প্রভাব। আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভোরে নিম্নচাপের অবস্থান ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর এবং ছত্তীসগঢ়ে। মৌসুমী অক্ষরেখা জম্মু চন্ডিগড় শাহজাহানপুর গোরখপুর পাটনা রাঁচির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহের শুরুতে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভিজবে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।

বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। 

উত্তরবঙ্গের আবহাওয়া 
আজ শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। 

রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া
আজ মূলত মেঘলা আকাশ। গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭৫.৪ মিলিমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget