এক্সপ্লোর

Weather Update: বৃষ্টির ভ্রুকুটি, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে ক্রমশ তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কঙ্কন ও গোয়া এলাকায়।

কলকাতা: বসন্তে বৃষ্টির ভ্রুকুটি। আজ ও কাল পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। অন্য়দিকে, দেশজুড়ে ক্রমশ তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কঙ্কন ও গোয়া এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় কর্ণাটকেও রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

জেলার আবহাওয়া

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। সকাল থেকেই কড়া রোদ, রোদের তাপ থাকবে। আকাশে মেঘও দেখা যাবে। এদিন আবহাওয়া দফতরের তরফে জেলায় বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৩ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ১০-১১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় পশ্চিম- দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২২-২৩ কিলোমিটারের আশেপাশে থাকবে। সকালে রোদের কারণে প্রবল গরম অনুভূত হলেও, বিকেলের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক। (Weather forecast of Purba Medinipur-Digha)। 

দার্জিলিং : উত্তরবঙ্গ দার্জিলিং এবং কালিম্পং এ  বৃষ্টি  না হওয়ার সম্ভাবনাই শুক্রবার। এই উইকএন্ডে একই রকম থাকবে আবহাওয়া । বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update): আজ ৯ মার্চ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের শুরুতেই বাড়বে গরম। প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদলও শুরু হবে মার্চের প্রথম দিকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।দক্ষিণবঙ্গে  আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। গত সপ্তাহে সোমবার থেকেই থেকে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে ।পারদের ওঠানামা অব্যহত দক্ষিণ ২৪ পরগনায়। তবে ধীরে ধীরে ঠান্ডা কমতে কমতে এদিন ফের আবহাওয়ার ভোলবদল।  এদিন ভোরের দিকে স্বস্তির ঠান্ডা হাওয়া এই জেলায়। মূলত মাঘের শুরুতেই শীত উধাও হয়ে গিয়েছিল। এমনকি গত মাসে সরস্বতী পুজোতেও আবহাওয়া ছিল বেশ গুমোট। আর্দ্রতা বেড়ে বেশ অস্বস্তি বেড়েছিল। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা।   সবমিলিয়ে পারদের এই ওঠানামার ফলে অনেকেরই ঠান্ডা গরম লেগেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়ার্স। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget