এক্সপ্লোর

Weather Update: কালো মেঘে ঢাকল আকাশ, ভোর থেকে ভারী বৃষ্টি শুরু

South 24 Parganas: বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমেছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে জেলাবাসীর।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাংলা বছরের শুরু থেকেই স্বস্তির বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই মেঘে ঢাকা একাধিক জেলা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। 

ভোর থেকে ভারী বৃষ্টি শুরু: দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তরপূর্ব অসমে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত। ২ মে শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমেছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে জেলাবাসীর। এই বৃষ্টি গ্রীষ্মের সবজির পক্ষে ভাল হবে বলে মত কৃষকদের।

মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা: রাজ্যজুড়ে আগামী ৫ দিন অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রার বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্রে উত্তাল থাকবে। বাংলার সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কোন জেলায় কেমন আবহাওয়া?                      

বাংলা বছরের শুরু থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গত দু একদিনের বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদও। আগামী কয়েকদিনও রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বুধবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।  শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

 

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget