এক্সপ্লোর

Weather Update: মাঝ চৈত্রেই প্রবল গরম, চার জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা

Heat Wave Update: গোটা দক্ষিণবঙ্গজুড়েই হট ডে পরিস্থিতি। কলকাতাতেও বেলা গড়ালে প্রবল গরম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি (Weather Update)। আজ দক্ষিণবঙ্গের চার জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে (Heat Wave)। গোটা দক্ষিণবঙ্গজুড়েই হট ডে পরিস্থিতি। কলকাতাতেও বেলা গড়ালে প্রবল গরম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ চল্লিশ ছুঁতে পারে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া। শুধু দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অক্ষরেখা রয়েছে ওড়িশা থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ুর ওপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। ছত্তিশগড় এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা তুলনায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আজ দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ  তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের চারটি জেলাতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পার। তবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। তাপমাত্রার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। আজ ও কাল এই দু দিন একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আপাতত দুদিন স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। উষ্ণতায় কাটবে ইদের দিন। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

 উত্তরবঙ্গের আবহাওয়া: আজ রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। 

 কলকাতার আবহাওয়া: সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও।সূর্যের প্রখর তাপে বেলা বাড়লে তীব্র গরম। মূলত পরিষ্কার আকাশ। গরমের অস্বস্তি দিনে ও রাতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯১ শতাংশ। 

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget