এক্সপ্লোর

Weather Update: অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে, কবে বর্ষা প্রবেশ? যা জানাল হাওয়া অফিস

Weather Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে মনোরম পরিবেশ। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। গরম ও জলীয়বাষ্পে অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। বেলা বাড়লেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গবাসীর। কাল থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত সময় ১০ জুন। আবহাওয়া দফতরের অনুমান তারপর পরিস্থিতির বদল হতে পারে। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কবে দক্ষিণবঙ্গে বর্ষা? 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকালে মনোরম পরিবেশ। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। গরম ও জলীয়বাষ্পে অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।তবে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নির্ধারিত সময় ১০ই জুন পার হয়েই বঙ্গের দক্ষিণভাগে আসবে বর্ষা ইঙ্গিত আবহাওয়া দফতরের। ১২ ই জুন দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন বা হওয়ার গতিবেগ বদলাতে পারে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। সেই সময়ই অনুকূল পরিবেশে বর্ষা আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝড়ো বাতাস  বইতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দিতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে গরম ও অস্বস্তি বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী তিন চার দিনে।

কলকাতার আবহাওয়া: আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে। রবিবারের মধ্যে তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। 

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget