এক্সপ্লোর

Weather Forecast : রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে

শুক্রবার ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা (Temparature)। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah) সহ কাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবি ও সোমবার বৃষ্টি (Rainfall) হতে পারে রাজ্যজুড়ে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।

এমনিতেই মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা।  শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। রাজ্যে পারদ এখন নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শুক্রবার ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। অন্যদিকে, ফের বরফে ঢাকল পাহাড়। এদিন তুষারপাত হয় জোড়বাংলো, ঘুম ও টাইগার হিলে। সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত। টাইগার হিল (Tiger Hill), জোড়বাংলা, ঘুম (Ghum) এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে।

মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি 

 

একঝলকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস-

  • শুক্রবার থেকে উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
  • কলকাতা, হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা।  
  • শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
  • রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা।  
  • রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget