এক্সপ্লোর

Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার দাপট, ঝোড়ো ইনিংসে আপাতত দাঁড়ি শীতের !

Bengal Weather : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকে বাড়বে তাপমাত্রা

কলকাতা : ঝোড়ো ইনিংসে আপাতত দাঁড়ি টানল শীত (Winter)। ফের কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Alipore Weather Department), উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকে বাড়বে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। 

দিন দুয়েক আগেও পৌষের (Poush) শেষবেলায় ঝোড়ো ইনিংস খেলতে থাকে শীত ! রাজ্যজুড়েই পারদের পতন চলতে থাকে। সকালে কুয়াশা থাকলেও, উত্তুরে হাওয়ার পালে ভর করে দিনভর দাপট দেখা যায় ঠান্ডার। এর মধ্যেই কিছুটা ঊর্ধ্বগামী হয় পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের থেকে বেশি হলেও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

তবে শীত মানে তো আর লেপমুড়ি দিয়ে বাড়িতে বসে থাকা নয়। শীত মানেই চুটিয়ে ঘোরা, দেদার আড্ডা আর পেটপুরে খাওয়া-দাওয়া। রবিবাসরীয় সকালে সেই ছবিই উঠে আসে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকোপার্ক থেকে। সাধারণ মানুষের উচ্ছ্বাস-আনন্দ ফ্রেমবন্দি হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। বিভিন্ন জেলা কাঁপতে থাকে হাড়কাঁপানো ঠান্ডায়। কালিম্পঙের সঙ্গে টক্কর দেয় বর্ধমান, পুরুলিয়া, শ্রীনিকেতন। আলিপুর আবহাওয়া দফতর জানায়, দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বেড়েছে উত্তর ও উত্তর-পশ্চিম বাতাসের দাপট। এর জেরেই শীতের আমেজ ভরপুর বজায় থাকবে। 

তখনই আবহাওয়া দফতর জানায়ও, আগামী ৩ দিন আবহাওয়া একইরকম থাকলেও, তারপর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে । সেইমতোই ঊর্ধবমুখী পারদ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়। কুয়াশার জেরে ব্যাহত হয় যানবাহন চলাচল। ঢাকা বিমানবন্দরে ঘন কুয়াশা থাকায়, কলকাতা থেকে বাংলাদেশগামী বিমান উড়তে দেরি হয়। হয়রানির শিকার হন যাত্রীরা। 

এদিকে দিনকয়েক মনোরম আবহাওয়া উপভোগ করে নেন রাজ্যবাসী। গত পরশু সোনালি রোদে ঝকঝক করে কাঞ্চনজঙ্ঘা। আর তাই দেখতে ভিড় জমায় পর্যটকরা। তার আগেরও দিনও কুয়াশায় মোড়া ছিল পাহাড়। গত কয়েকদিন ধরেই পারদ ঘোরাফেরা করে ৪-৫ ডিগ্রিতে। কুয়াশা ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেরে কিছুটা হতাশই হয় শৈলশহর। কিন্তু গত সোমবার বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর আনন্দে মেতে ওঠন পর্যটকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget