এক্সপ্লোর

Weather Update : নতুন বছরে তিলোত্তমায় ঊর্ধ্বমুখী পারদ, রাজ্যে কোথায় শীতের আমেজ; কোথায় বৃষ্টির সম্ভাবনা ?

Bengal Weather Forecast : শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে

কলকাতা : নতুন বছরের প্রথম দিন ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন ভোর, বেলা গড়ালে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে বিগত ৩দিনের আবহাওয়া-

  • গতকাল কুয়াশার কম্বলে মোড়া ছিল ভোর। বেলা গড়াতে আকাশ পরিষ্কার হয়। পারদ সামান্য উর্ধ্বমুখী হলেও, তা ১৪-র ঘরেই ঘোরাফেরা করে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 
  • তার আগের দিন নামে পারদ। ওইদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 
  • তার আগের দিন ফেরে শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানায়, বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।

জবুথবু উত্তর ভারত-

এদিকে হাড়কাঁপানো ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু গোটা উত্তর ভারত। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছিল বঙ্গে। দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে উধাও হয়ে গিয়েছিল শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক এই আবহাওয়ার সাক্ষী হতে হচ্ছিল। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget