এক্সপ্লোর

Weather Update: কলকাতায় প্রবল বৃষ্টি, ঝড়ের সতর্কতা, আপনার জেলায় সতর্কতা রয়েছে?

Weather Forecast: হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ঝড়ের সতর্কতা। পূর্ব বর্ধমানের একাংশেও কিছুক্ষণের মধ্যে ঝড়ের পূর্বাভাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে প্রবল বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত (Rainfall) ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

কোথায় কোথায় সতর্কতা:

  • হাওড়া
  • হুগলি
  • নদিয়া
  • পূর্ব মেদিনীপুর
  • পূর্ব বর্ধমানের একাংশেও কিছুক্ষণের মধ্যে ঝড়ের পূর্বাভাস।

    ইতিমধ্যেই ঝড়:
    হুগলি জেলায় ইতিমধ্যেই ঝড়ের দাপট দেখা গিয়েছে। মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পাঁশকুড়া। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।

    আগে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবানার কথা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দমকা ঝোড়া হাওয়া বওয়ারও পূর্বাভাস ছিল। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বর্ষা এগোচ্ছে। অনুকূল পরিবেশ আরব সাগর এবং বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের অনুমান নির্ধারিত দিন ১ জুন এর আগেই কেরল অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমছে না। স্বস্তি মিলছে না। ভ্যাপসা গরম, ঘাম থেকে রেহাই মিলছে না। এর থেকে স্বস্তির আশ্বাস দিচ্ছেও না, আবহাওয়া দফতর ( Alipore Weather Office) । গরম থেকে স্বস্তি দিতে পারছে না ক্ষণিকের বৃষ্টি। দিনভর বজায় থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে:
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

আরও পড়ুন; একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি, দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget