এক্সপ্লোর

Weather Update Today: উত্তর থেকে দক্ষিণ, কোথাও কালবৈশাখী, কোথাও ভারী বৃষ্টিপাত! গরম থেকে স্বস্তি পাবে আপনার জেলা?

Rain Forecast: আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে

অরিত্রিক ভট্টাচার্য্য, কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে সামান্য মেঘ থাকলেও যথেষ্ট গরম রয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়নি। শেষ বার, সোমবার কলকাতা সহ জেলায় ঝড়বৃষ্টি হলেও পরেরদিন থেকে জাঁকিয়ে গরম পড়েছে ফের। আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে জেলা ও কলকাতার আবহাওয়া? বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি? জেনে নেওয়া যাক এক নজরে।

আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া। অন্যদিকে, স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আগাম বর্ষা ঢুকে গিয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু নিকোবরে। গতকাল ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশ কভার করবে মৌসুমি বায়ু। উত্তরপূর্ব আসাম কঙ্কন এবং গুজরাটে সক্রিয় ঘূর্ণাবর্ত। আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাডু উপকূলে রয়েছে সক্রিয় আরো একটি ঘূর্ণাবর্ত । পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখার দাপট। উত্তরবঙ্গ ও সিকিম থেকে অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে রয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তাপমাত্রা অপরিবর্তিত। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্র ও শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget