এক্সপ্লোর

Winter Update : অবশেষে শীতের আগমনী, আগামী কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ

weather update : উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। একদিনে প্রায় ২ ডিগ্রি কমে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বিভিন্ন জেলাতেও নামে পারদ।  আগামী কয়েকদিন এরকমই শীতের আমেজ বজায় থাকবে, জানাল আবহাওয়া দফতর। সবমিলিয়ে বলাই যায়, অবশেষে শীতের আগমনী। 

মরসুমের শীতলতম দিন

শুক্রবার কলকাতার পারদ নামে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মরসুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে শীতের আমেজ। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশচ্ছন্ন ছিল আকাশ।

তাপমাত্রা নামে রাজ্য-জুড়ে

বেলার দিকে ছিল চড়া রোদ। দার্জিলিং, বীরভূমে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতর সূত্রে, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮  ডিগ্রি সেলসিয়াস। এদিন বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে প্রায় ১২ ডিগ্রি । জলপাইগুড়িতে ১৩.৩ ডিগ্রিতে নেমেছ পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির হতে পারে। আগামী কয়েকদিন এরকমই শীতের আমেজ থাকবে।                                 

আরও পড়ুন- শহরে অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, বেছে নিলেন বিশ্বকাপ ফাইনালে তাঁর ফেভারিট

উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা

• দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
• কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
• কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। 
• জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
• আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৯  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
PM Modi: 'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে
'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে
Mamata Banerjee Dharna: 'ভারতীয় নই লিখিয়ে নিয়ে মতুয়াদের সর্বনাশ...', ধর্নামঞ্চে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী
'ভারতীয় নই লিখিয়ে নিয়ে মতুয়াদের সর্বনাশ...', ধর্নামঞ্চে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: 'বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি, আমি SIR নিয়ে ধর্নায় আছি, যাব কী করে?' জবাব মমতার!
'বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি, আমি SIR নিয়ে ধর্নায় আছি, যাব কী করে?' জবাব মমতার!

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget