এক্সপ্লোর

Weather Update : উত্তুরে হাওয়ার দাপট, রাজ্যে ফিরল শীতের আমেজ

Kolkata Weather : আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস

কলকাতা : উত্তুরে হাওয়ায় (North Wind) রাজ্যে ফিরল শীতের (Winter) আমেজ। একদিনে প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।  

কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে ! কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই উধাও হয়ে যায় ঠান্ডা ! মাঝ মাঘেও সেই একই অবস্থা। সোয়েটার কম্বল মুড়ি দেওয়া ভোর কোথায় ? অকালেই উষ্ণ হয়ে ওঠে কলকাতা-সহ গোটা রাজ্য়। লাফিয়ে বাড়তে শুরু করে তাপমাত্রা। তবে, কি ঠান্ডা বিদায় নিতে চলেছে ? এই  প্রশ্নই এখন দানা বেঁধেছে রাজ্যবাসীর মনে। এই আবহেই ফিরল শীতের আমেজ।

বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গ জু়ড়ে কুয়াশার দাপট অব্যাহত । এরইমধ্যে কুয়াশার কারণে কলকাতাসহ জেলা , একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটেছে । গত মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে যায় কলকাতা। ঘন কুয়াশায় ঢেকে যায় শহর থেকে শহরতলি। দৃশ্য়মানতা কমে যাওয়ায় , ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। 

কুয়াশার জেরে, দৃশ্যমানতা কমে যাওয়ায় ,পূর্ব মেদিনীপুরের মহিষাদলে , ট্রেনের ধাক্কায় মৃত্য়ু হয় এক ভ্য়ানচালকের। মঙ্গলবার সকালে, মহিষাদলের বাবুরহাট ও চণ্ডীপুরের মাঝে, প্রহরীবিহীন লেভেল ক্রশিংয়ে, রেললাইনে আটকে যায়, মেশিন ভ্য়ানের চাকা। সেই সময় আসছিল হাওড়া থেকে হলদিয়াগামী একটি ট্রেন। কুয়াশার কারণে দৃশ্য়মানতা কম থাকায় ট্রেনের চালক ভ্য়ানটিকে দেখতে পাননি। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে ভ্য়ানে। ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান ভ্য়ানের চালক। আহত হন আরও ১ জন। 

অন্য়দিকে, ঘন কুয়াশার মধ্যে, কলকাতার সাউথ ট্য়াংরা রোডে উল্টে যায় সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।  

এদিকে, ঘন কুয়াশায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায় ট্য়াক্সি। গাড়ির ভিতর ৩ জন ছিলেন। ৩ জনই কোনওমতে রক্ষা পেয়েছেন। কুয়াশার দাপটে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন, যেমন, ডাউন চম্বল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কালকা মেল নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে হাওড়ায় ঢোকে। 

আরও পড়ুন ; ঠান্ডা কি আরও কমল দুই বর্ধমানে ?

সেরা শিরোনাম

Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
West Bengal News Live : পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget