এক্সপ্লোর

CBI : আদালতের প্রশ্নের মুখে OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই

Job Scam:নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারকের। কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদলেছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে।

আবির দত্ত ও প্রকাশ সিনহা, কলকাতা : আদালতের প্রশ্নের মুখে পড়ে, OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই (CBI)। আজ ও আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুরের ২০ জন চাকরিপ্রাপককে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের বেশ কয়েকজন ইতিমধ্যে এসে হাজিও হয়েছেন। তাঁদের বয়ানে অসঙ্গতি পাওয়া গেলে সেটাও রেকর্ড করা হবে বলেই জানা যাচ্ছে।

সিবিআই সূত্রে দাবি, OMR শিটে নম্বর বদল হয়েছে ৬৬৭ জন চাকরিপ্রার্থীর। নিয়োগ দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীদের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক।

নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারকের। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন সিবিআই আদালতের বিচারক শেখ কালামউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক। 

যাঁরা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়েছেন, তাঁদের গ্রেফতার করছেন না কেন?

এরাও তো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। ৬৭৭ জনের মধ্যে কেন শুধু ৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে? বাকিদের কবে বয়ান রেকর্ড হবে? নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার CBI-এর উদ্দেশে গতকাল এই গুরুত্বপূর্ণ প্রশ্নই ছুড়ে দেন আলিপুর কোর্টের বিচারক শেখ কালামুদ্দিন। সোমবার, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ২টি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মিডলম্যান প্রসন্ন রায়-সহ ৭ জনকে আলিপুর কোর্টে পেশ করা হয়। SSC-র নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় CBI-এর তদন্তকারী অফিসার কোর্টে জানান, নম্বরে কারচুপি করে চাকরি পাওয়া ৬৭৭ জনের হদিশ মিলেছে। তারমধ্যে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হার্ডডিস্ক থেকে উদ্ধার হয়েছে অনেক তথ্য। 

এরপরই বিচারক শেখ কালামুদ্দিন প্রশ্ন করেন, ৬৭৭ জনের মধ্যে শুধু ৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে? এদের গ্রেফতার করলেন না কেন? গ্রেফতার করেও তো বয়ান রেকর্ড করা যেত! তদন্ত কি অনন্তকাল চলবে? যার পরই মঙ্গলবার থেকে OMR শিটে নম্বর বদল হওয়া একাধিক চাকরিপ্রাপককে তলব করল সিবিআই।

আরও পড়ুন- যখন জানলেন পাশ করেছেন, তখন পেরিয়েছে বয়স, কেউ জেনারেল হয়েও সংরক্ষিত লিস্টে !

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget