এক্সপ্লোর

Weather Update: আজ কলকাতা মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১৫-র নীচে, জেলাগুলোতেও বাড়ছে ঠাণ্ডার আমেজ

West Bengal Weather Updates: দু-দিন আগেই সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সেখান থেকেই হঠাৎ করেই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে।

হিন্দোল দে, কলকাতা: শীত (Winter) কবে জাঁকিয়ে পড়বে, এই অপেক্ষাতেই ছিল শহরবাসী। অবশেষে ডিসেম্বরের শেষের দিকে ফিরল শীতের আমেজ। এদিন কলকাতায় মরশুমের শীতলতম দিন। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তীব্র শীতের আমেজ পড়েছে। রবিবার ফের পা১৫-র নীচে নামল কলকাতার পারদ। আজ কলকাতার (Kolkata Weather Updates) সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ৪ ডিগ্রি সেলসিয়াস। মহানগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দশমিক ৭ ডিগ্রি কম। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায়।

দু-দিন আগেই সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সেখান থেকেই হঠাৎ করেই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। তবে এই শীতের আমেজ কতদিন থাকবে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে। আবহাওয়ার দফতর সূত্রেও পরিষ্কার বলতে পারা যাবে। তবে শীতের আমেজ যেভাবে কমেছে তার ফলে প্রশাসনের তরফেও ইতিমধ্যেই হাইওয়েগুলোতে বড় বড় গাড়ি, ট্রাক চালকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ ঘণ কুয়াশায় অনেক সময় পথ দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। বলাই বাহুল্য যে বড়দিনের আগেই ঠাণ্ডা কিন্তু জাঁকিয়ে পড়ল। মাত্র ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় ৫ ডিগ্রি ফারাক হয়ে গেছে।  আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন,   স্বাভাবিক নিয়মে শীতের দিনে সকাল সাড়ে ৯ টা বা ১০ টা থেকে ঝলমলে রোদ ওঠে। সেদিক দিয়েও গতকাল কিছুটা ব্যতিক্রমী ছিল। কারণ গতকাল প্রায় সকাল ১১ টা পর্যন্ত সেইভাবে রোদের তেজ বাড়েনি।

উল্লেখ্য, শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা তাহেরপুরের নেতাজি পার্কে আয়োজিত সভাস্থলের উদ্দেশে রওনা দেন মোদি। কিন্তু ঘন কুয়াশার জেরে সেখানে নামতেই পারেনি তাঁর হেলিকপ্টার। ফলে কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে হয় তাঁকে। সেখান থেকেই শেষ পর্যন্ত ভার্চুয়াল বক্তৃতার আয়োজন হয়। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে মোদির বক্তৃতা শুরু হওয়ার আগে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয় নেতাজি পার্কের সভাস্থলে।

এদিকে, শীতেও ডেঙ্গির কবল থেকে রেহাই নেই। বরং ভয় ধরিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত দেড়মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ৪ হাজারের কাছাকাছি। যার মধ্যে শুধু কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত ৬৩৬ জন! ডেঙ্গি রোগীর সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ঠান্ডা বাড়লে কমতে পারে প্রকোপ, বলছেন চিকিৎসকদের একাংশ।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget