এক্সপ্লোর

Nawsad Siddique: "ওসব বামপন্থীর নামে তাঁরা ধান্দাপন্থী,''কেন বললেন নৌশাদ?

ISF MLA On Left বিধানসভায় বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে ভোটে জেতার পর, লোকসভা নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে ISF-এর জোট হয়নি।

কলকাতা: মুখ্য়মন্ত্রীর সঙ্গে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। জল্পনা উস্কে দিয়েছে ক্য়ানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক সওকত মোল্লার মন্তব্য়। এই আবহে বামপন্থীদের একাংশকে ধান্দাপন্থী বলেও কটাক্ষ করেছেন নৌশাদ সিদ্দিকি।

বিধানসভায় বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে ভোটে জেতার পর, লোকসভা নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে ISF-এর জোট হয়নি। শেষমুহূর্তে কার্যত বামেদের সঙ্গ ছেড়ে দেয় ISF। তখনও ISF-এর উদ্দেশ্য় নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, বামপন্থীরা বলছেন নৌশাদের গতিবিধি আমাদের ঠিক পছন্দ হচ্ছে না... ভাঙড়ের ISF বিধায়ক বলেন, "যে বামপন্থী বলছে ওসব বামপন্থীর নামে তারা ধান্দাপন্থী।'' অথচ উপনির্বাচনেও তাদের সঙ্গেই লড়াই করেছে ISF। নৌশাদ বলছেন,  "আমি কী বললাম যে ধান্দাপন্থীরা বলছে বামপন্থীর নামে।''

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার নজিরও রয়েছে। বছর ঘুরলেই আরেকটা বিধানসভা নির্বাচন। তার আগে জোটসঙ্গীর একাংশকে ধান্দাপন্থী বলেও কটাক্ষ করলেন ISF বিধায়ক। এপ্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, "উনি ছিলেন আমাদের সঙ্গে গত বিধানসভা নির্বাচনে। উনি আমাদের সমর্থিত প্রার্থী ছিলেন। জিতেছেন। আবার লোকসভা নির্বাচনে ছিলেন না। নিজেই ঘোষণা করলেন, নিজেই চলে গেলেন। উপনির্বাচনে আবার ছিলেন। এরাজ্যে তৃণমূল, বিজেপিকে ঠেকাতে হলে, তৃণমূল-বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হতেই হবে যার যার নিজের স্বার্থ ছেড়ে।''

হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল যেদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, সেদিনই নবান্নে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির বৈঠক করেন। যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। যা নিয়ে নৌশাদ বলছেন, "আমার সঙ্গে ২০ থেকে ২২ মিনিট করেছেন। আমি যে ব্য়াপারটা নিয়ে গিয়েছিলাম তিনি মনোযোগ সহকারে শুনেছেন। উনি যথেষ্ট গুরুত্ব সহকারে শুনেছেন। এবং এটাও আশ্বস্ত করেছেন BUP-এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মতই কাজ হবে। আমি আমাদের রাজ্য়ের অভিভাবিকার কাছে আমার সমস্য়া নিয়ে ভাঙড়ের সমস্য়া নিয়ে দ্বারস্থ হয়েছি।''

কিন্তু যে রাজ্য়ে বিধায়কদের দলবদল আকছার ঘটে, সেখানে বিরোধী বিধায়কের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলছেন, "এরা দেরিতে হলেও এরা বুঝতে পেরেছে যে বাংলায় একমাত্র দিদি ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। ভাঙড়ের থেকে তো শিকড় উপড়ে গেছে। হতাশাগ্রস্ত হয়ে দিদির কাছে পৌঁছে গেছে। ক'দিন পরে ছুটি হয়ে যাবে। তাই এখন থেকে যদি দিদির কাছে গিয়ে দিদিকে যদি ম্য়ানেজ করে যদি তৃণমূল কংগ্রেসে ঢোকা যায় তাহলে বোধহয় নিজের জায়গাটা বাঁচবে।''

আরও পড়ুন: Kalyani Expressway Trolley: 'ট্রলি ব্যাগে পুরে পোশাক পাল্টে কাপড়ও বিক্রি' কীভাবে মর্মান্তিক পরিণতি মুক্তারামবাবু স্ট্রিটের ব্যবসায়ীর?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget