এক্সপ্লোর

Suvendu Adhikari: সোনার পাহাড়ে সব্যসাচী দত্ত, 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর মতো...' আক্রমণে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর মতো বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে।'

কলকাতা: নেকলেস, পলা বাঁধানো চুড়ি, রিস্টলেট, বালা, একেবারে চোখ ধাঁধানো সোনার সম্ভার! বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি ও সল্টলেকের ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার হল ৬ কেজি সোনা ও দেড় কেজি-র কাছাকাছি রুপো।                                                                     

সেই প্রসঙ্গেই এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর মতো বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা ২০২১ সালের পর কেনা, সব সোনার রসিদ পাওয়া গেছে'। সব্যসাচী দত্তের স্বর্ণ ভাণ্ডারের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। 

প্রাক্তন তৃণমূল বিধায়ক, ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টিনা সাহা ভৌমিকের নদিয়া জেলা পরিষদের ২ বারের তৃণমূল সদস্য। সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তেহট্টের নাজিরপুরে টিনার শ্বশুরবাড়ি এবং কিশোরপুরে তাঁর বাবার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।                      

আরও পড়ুন, 'আর জি করের বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কান্নায় ভাঙলেন অভয়ার মা

পুলিশ সূত্রে খবর, দু'টি বাড়ি থেকে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক দলে বরাবরই প্রভাবশালী। সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর বরাবরের সুসম্পর্ক। টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। 

পুলিশ সূত্রে দাবি, এরপর আবার সল্টলেকে ইউনিয়ন ব্যাঙ্কের লকার থেকে সব্যসাচী দত্তের ৩ কেজি সোনা ও দেড় কেজি রুপোর হদিশ মিলেছে। তোলাবাজির অভিযোগে দু'দফায় সব্যসাচী দত্তের ১৪ দিনের পুলিশি হেফাজত শেষ হয় মঙ্গলবার। 

এদিন তাকে আদালতে তোলা হয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন যোগ করার আবেদন জানান সরকারি আইনজীবী। এদিন তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Rejinagar By Elections: আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কড়া নিরাপত্তা, বাড়ি ঘিরে ফেলার অভিযোগ হুমায়ুন কবীরের
আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন, কড়া নিরাপত্তা, বাড়ি ঘিরে ফেলার অভিযোগ হুমায়ুন কবীরের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget