এক্সপ্লোর

WB Assembly: পরিযায়ী শ্রমিকদের উপর 'অত্যাচার', প্রতিবাদ-প্রস্তাব আসছে বিধানসভায়

Kolkata News: সূত্রের খবর, বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার।

কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এই অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার পাশাপাশি, অযোগ্যদের তালিকাও এই অধিবেশনে সামনে আনা হোক। পাল্টা দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিজেপি যখন এরাজ্য়ে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব, তখন ভিনরাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও। বৃহস্পতিবারও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এনিয়ে মুখ খোলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলনেত্রী বলেন, "আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করে, তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন। তাঁকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। ২২ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভাল করে। তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়। তাঁদের স্কিল আছে, তাঁদের গুণ আছে।''

এবার এই সংঘাত পৌঁছোতে পারে বিধানসভা অবধি। সূত্রের খবর, বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। যা তিনদিন চলবে। সূত্রের খবর, এই অধিবেশনেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব আনা হতে পারে। যার উপর আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রীও। এনিয়ে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রস্তাব ঠিক আছে। কিন্তু ১ তারিখের মধ্যে তো অযোগ্যদের তালিকা জমা দিতে হবে সরকারকে। আমরা চাইব সেই তালিকা বিধানসভাতেও পেশ করা হোক। না হলে মন্ত্রিসভার থাকার কোনও নৈতিক অধিকার নেই।'' বিধানসভা সূত্রে খবর, অপরাজিতা বিল আটকে থাকার বিষয়টাও উঠে আসতে পারে বিধানসভার এই অধিবেশনে।






সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget