এক্সপ্লোর

Jagdeep Dhankhar: আরও ক্ষমতা খর্ব রাজ্যপালের! বিধানসভায় নয়া বিল আনছে রাজ্য

West Bengal Assembly: রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পর এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তুতি। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) সরানোর প্রস্তুতি। শুক্রবার, বিধানসভায় পেশ করা হবে ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল। অন্যদিকে, আজও বিধানসভা (West Bengal BJP) থেকে ওয়াকআউট করে বিজেপি (BJP)।

আরও দায়িত্ব থেকে রাজ্যপালকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ

রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পর এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তুতি। চলতি বিধানসভার অধিবেশনে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে। এছাড়াও, ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরানোর প্রস্তাব পাস হয়েছে।

এতদিন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে, ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং জুডিশিয়াল মেম্বারদের নিয়োগ করতেন রাজ্যপাল। এবার, রাজ্যপালের সেই ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া শুরু হল।

এক্ষেত্রে রাজ্যপালের জায়গায় আসবে রাজ্য সরকার। রাজ্য সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ করবেন। অন্যদিকে, বুধবার বিধানসভায় পেশ হল...The West Bengal ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল। এত দিন জেলা স্বাস্থ্য আধিকারিকদের হাতে স্বাস্থ্য বিষয়ক লাইসেন্স দেওয়ার ক্ষমতা ছিল। এই বিল আইনে পরিণত হলে, তাঁরা রেজিস্ট্রেশনও করতে পারবেন।

আরও পড়ুন: Sovan-Baishakhi Update: রত্না 'অপ্রাসঙ্গিক', বললেন বৈশাখী, 'ওদের নিয়ে কথা বলতে চাই না', মন্তব্য দুলালের

এই বিল সংক্রান্ত আলোচনার সময় তৃণমূলের বিধায়করা বলেন, স্বাস্থ্যসাথী দেশের মধ্যে নজিরবিহীন। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মেলে। চিকিৎসক পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে।এর পাল্টা, বিজেপির তরফে বলা হয়, জেলায় জেলায় বিল্ডিং তৈরি হলেও, নেই চিকিৎসক ও নেই চিকিৎসা পরিকাঠামো। বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা মেলে না।  প্রতিমাসে অন্তত দেড় লক্ষ মানুষ বাইরে যান চিকিৎসার জন্য। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা যদি এত ভাল হয়, তাহলে চোখ দেখাতে সাংসদকে কেন বিদেশে যেতে হয়?

বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি-র

পাল্টা, তৃণমূলের তরফে বলা হয়, করোনার সময় বিজেপি শাসিত রাজ্য গুজরাতে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। উত্তরপ্রদেশে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল মৃতদেহ। এর পরই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমী বলেন, "বাম জমানায় কাজ হয়নি শুনেই ওয়াকআউট করে চলে গেল, আসলে বসে থাকার ধৈর্য্য ওদের নেই।" চলতি অধিবেশনেই ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget