এক্সপ্লোর

TMC MLA Attack Suvendu Adhikari: "যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও ঠুসে দিতে পারি'' মন্তব্যে অনড় হুমায়ুন কবীর

West Bengal News: ২০২৬-এ জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: তৃণমূলের মুসলিম বিধায়কদের শুভেন্দুর (Suvendu Adhikari) চ্যাংদোলা মন্তব্য নিয়ে এদিনও বিধানসভা উত্তাল। আর অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবীর। এখনও 'ঠুসে দেওয়া'র মন্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA)।

২০২৬-এ জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে এক যোগে বিরোধী দলনেতাকে নিশানা করলেন শাসকদলের বিধায়করা। 'ঠুসে দেওয়া'র হুমকি দেন হুমায়ুন কবীর। সেই মন্তব্যেই অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এদিন হুমায়ুন কবীর বলেন, "ঠুসে দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকারের সচিবালয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দিচ্ছে। যার দম নেই, সে সেকথা বলে কেন? গোটা সম্প্রদায়কে আক্রমণ করে কেন? আমাদের সম্প্রদায়ের সব লোক তো এখনও মুখ খোলেনি। আমি একা মুখ খুলেছি, তাতেই বলছে বিধানসভার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের দলের বিধায়ক বলছে খুন হয়ে যেতে পারে। আমরা কি খুন করতে আসি না কি? সেও বিধানসভার সদস্য আমরাও সদস্য। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসে দিতে পারি।''

শুভেন্দু অধিকারী বলেছিলেন, "বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।'' এর প্রেক্ষিতে হুমায়ুন কবীর বলেছিলেন, "আপনি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন MLA আপনাকেই বিধানসভার ভিতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন।  আমি হুমায়ুন কবীর নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন।''

বৃহস্পতিবার, বিধানসভা কক্ষে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, বিজেপির মুখ্য় সচেতক, শঙ্কর ঘোষ বলেন, বিধানসভা চত্বরে, শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন
হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী। এটা হিংসার আচরণের বহিঃপ্রকাশ। বিরোধী দলনেতার নিরাপত্তাহীনতার প্রশ্ন এহেন মন্তব্য়ে আমরা আতঙ্কবোধ করছি। তৃণমূলের ২ বিধায়ককে এই মন্তব্য় প্রত্য়াহার করতে হবে বলে দাবি করেন শঙ্কর ঘোষ। পাল্টা নিন্দা প্রস্তাব আনেন, তৃণমূলের মুখ্য় সচেতক, নির্মল ঘোষ। এই নিয়ে ২ পক্ষই আলোচনা চায়। স্পিকার জানান এ বিষয়ে বুধবার মুখ্য়মন্ত্রী আলোচনা করেছেন। আর আলোচনা নিষ্প্রয়োজন। এরপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন: Nirmala Sitharaman Attack TMC: দুর্নীতি ইস্যুতে উত্তাল সংসদ, 'কাটমানি'র অভিযোগ নিয়ে তৃণমূল আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget