এক্সপ্লোর

Nirmala Sitharaman Attack TMC: দুর্নীতি ইস্যুতে উত্তাল সংসদ, 'কাটমানি'র অভিযোগ নিয়ে তৃণমূল আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Cut Money Issues: মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের তোলা দুর্নীতির অভিযোগের পাল্টা, পশ্চিমবঙ্গের দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

কলকাতা: দুর্নীতির অভিযোগ নিয়ে বুধবার উতপ্ত হল সংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের তোলা দুর্নীতির অভিযোগের পাল্টা পশ্চিমবঙ্গের দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

বাংলায় তৃণমূলের বিরুদ্ধে 'কাটমানি'র অভিযোগ ফের উঠল সংসদে। মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের তোলা দুর্নীতির অভিযোগের পাল্টা, পশ্চিমবঙ্গের দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, " শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। যেখানে যোগ্য চাকরিপ্রার্থীদের বদলে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। কীর্তি আজাদ দুর্নীতির কথা বলছেন, তিনি কি এই শিক্ষক নিয়োগে দুর্নীতির দিকেও নজর দেবেন, একইভাবে ১০ হাজার কোটি টাকার বেশি রেশন দুর্নীতি, যা সরাসরি গরিবদের প্রভাবিত করেছে। পশ্চিমবঙ্গে মিড-ডে মিলে ১০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। ২০২১-এর মার্চের CAG রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় দু’লক্ষ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত হয়েছে।''

মঙ্গলবার, লোকসভায় যখন এই অভিযোগ তুলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তখন সেখানে শুধু উপস্থিত ছিলেন তৃণমূলের দুই সাংসদ, সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করেছেন সৌগত রায়। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "তৃণমূল কংগ্রেসের কাটমানি নেওয়ার কোনও প্রমাণ উনি দিতে পারেননি। উনি পশ্চিমবঙ্গে NGAR-এর টাকা দিচ্ছে না, সেই অভিযোগ কাটাবার জন্য এই সব কথা বলছেন।'' এর পাল্টা বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, "তৃণমূল কংগ্রেসকে সরকার বারবার বলেছে, তোমরা হিসাব দাও টাকা নাও, কিন্তু তৃণমূলের অবস্থান স্পষ্ট, যে আমরা টাকা নেব, নেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, পাওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়ার অভ্যাস আমাদের নেই।''

এর আগে রাজ্য়সভার ভাষণেও তৃণমূল সরকারকে ধারাল আক্রমণ শানান মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "বিশেষ ইস্য়ু যেটা সাকেত গোখলে উত্থাপন করেছেন, পশ্চিমবঙ্গকে ১ টাকাও দেওয়া হয়নি, কেন্দ্রীয় সরকার, বাংলাকে এই প্রকল্পে কিচ্ছু দেয়নি। এটা বা হয়েছে কোয়েশ্চেন আওয়ারে। কিন্তু গজেন্দ্র সিং শেখাওয়াতের তথ্য়টা কী? তিনি বলেন, আমরা ৪ বার পশ্চিমবঙ্গ সরকারের কাছে গেছি। লিখিতভাবে, এমনকী ব্য়ক্তিগতভাবেও প্রতিনিধিদের জানানো হয়েছে। তাদের প্রকল্পের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। কিন্তু কোনও প্রস্তাব রাজ্য় সরকারের তরফে পাঠানো হয়নি।''

আরও পড়ুন: Panihati Chairman Controversy:"এখনই ইস্তফা দিচ্ছি না...কেউ খেললে তো খেলতে হবেই' পদ আঁকড়ে পানিহাটির পুরপ্রধান

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget