West Bengal News Live: বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা। তার মধ্যেই আপনার জেলা, শহর ও গ্রামের সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
LIVE

Background
তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির। পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে এই তালিকা জমা দিল বিজেপি।
প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী। বালিগঞ্জ প্লেসের বাড়িতে মৃত্যু, বয়স হয়েছিল ১০৬ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মণি ছেত্রী। ১৫ দিন আগে পড়ে গিয়ে মাথায় আঘাত পান চিকিৎসক। মণিপাল হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর বাড়িতে ফেরেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পেয়েছিলেন, পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন মণি ছেত্রী। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলেছিলেন, ছিলেন এসএসকেএমের অধিকর্তাও। ১৯২০ সালে দার্জিলিঙে জন্ম মণি ছেত্রীর।
কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ। সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। আগে তারকনাথ চট্টোপাধ্যায়ে বদলের দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ।
আপনি কি তৃণমূলকে সমর্থন করেন? দলের উপর আপনার কতটা ভরসা? এই সব জানতে ডেডিকেটেড নম্বর চালু করল তৃণমূল কংগ্রেস। এবার কিছুটা ঘুর পথেই হয়তো মিসড কলেই ভরসা রাখছে রাজ্যের শাসক দল।
টেকনিসিয়ান স্টুডিওয় আর্টিস্ট ফোরামের বৈঠক। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করবেন তাঁরা। যতক্ষণ না সুরক্ষার ব্যবস্থা করা হবে, ততক্ষণ কর্মবিরতিতে টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম।
সব ভোট তৃণমূলকে দিতে হবে, হুমকি যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লার। 'এই বুথে ৭০০ ভোট, ৭০০ ভোটই জোড়াফুলে দিতে হবে। তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে। ২০২১ সালে বেইমানদের ক্ষমা করেছি, ২৬ সালে আর ক্ষমা করব না', হুমকি মগরাহাট পশ্চিম ব্লকের যুব তৃণমূল সভাপতির। 'বিরিয়ানির চাল কিনলে তাতেও একটা-দুটো কাঁকর থাকে। পাড়ায় ২-১টা কাঁকর আছে, তাদের বলছি, তৃণমূল করতে চাইলে এলাকায় থাকো। নইলে আজকের পর থেকে বউ-বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। ৪ তারিখের পর ঘরে ঢুকবে, আমরা আর ক্ষমা করব না', হুমকি মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লার।
কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু তাঁর। উত্তরবঙ্গে গড় ধরে রাখতে কী বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা।
হেলিকপ্টারের সামনে ড্রোন, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় গ্রেফতার ৩ জন। জানা গিয়েছে গ্রেফতার ৩ জনই বিহারের বাসিন্দা। তাঁদের দাবি, তাঁরা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। ঘটনায় ধৃত অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নুর আক্তার। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থীর সভায় যোগ দিয়েছিলেন এই ৩ জন।
WB Election Live: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, পশ্চিমবঙ্গে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী!
তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির। পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন কঙ্গনা রানাউত, হেমা মালিনী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে এই তালিকা জমা দিল বিজেপি।
BJP shares the names of its star campaigners for the West Bengal Assembly elections 2026 (Schedule-1) with CEC Gyanesh Kumar. pic.twitter.com/51DbdpBVAQ
— ANI (@ANI) April 5, 2026
Mani Kumar Chetri: বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন, প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী