এক্সপ্লোর

BJP News: ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা বিজেপির, নতুন মুখ ১৭ ; এবার কি নতুন রাজ্য সভাপতি নির্বাচন ?

West Bengal Politics: রাজ্য সভাপতি নির্বাচনের জন্য ২৪ জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন। সেই সংখ্যা হয়ে গেছে।

শিবাশিস মৌলিক, কলকাতা : লক্ষ্য ২০২৬-এর বিধানসভা ভোট। তার আগে দলের সংগঠনকে ঢেলে সাজানো শুরু করে দিল বঙ্গ বিজেপি। এদিন ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল তারা। নতুন জেলা সভাপতির তালিকায় প্রায় ১৭ জন নতুন মুখ। কিন্তু, এখনও ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। যদিও রাজ্য সভাপতি নির্বাচনের জন্য ২৪ জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন। সেই সংখ্যা হয়ে গেছে। এদিকে কলকাতার উত্তর ও দক্ষিণের সভাপতি অপরিবর্তিত রাখল বিজেপি।

বিস্তারিত...

বেশকিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অভ্যন্তরেই। কারণ, প্রথম দফায় ২৫টি নাম বঙ্গ বিজেপির তরফ থেকে ঘোষণা করা হল। যেখানে বিজেপির সাংগঠনিক জেলা ৪৩টি। ৪৩টির মধ্যে যে ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৭টি নতুন মুখ। ৮ জন পুরনো জেলা সভাপতির উপর আস্থা রেখেছে গেরুয়া শিবির। এখন প্রশ্ন উঠছে, দিন ১৫ আগে যখন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল সাংগঠনিক বিষয় নিয়ে দুই দিন ধরে মিটিং করলেন, সেই সময় রাজ্য সভাপতি জানিয়েছিলেন ৩৯টি সাংগঠনিক জেলা তাঁরা নির্বাচনযোগ্য করতে পেরেছেন। এখন প্রশ্ন উঠছে, প্রথম দফায় যদি ২৫টি নাম ঘোষণা হয়, তাহলে বাকি নির্বাচনযোগ্য ১৪টি সাংগঠনিক জেলায় কেন সভাপতির নাম ঘোষণা করা হল না ? 

এরমধ্যে আরও কিছু চমক রয়েছে। যেমন- তমলুকের জেলা সভাপতি তাপসী মণ্ডল যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁর বিজেপি ছাড়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিধায়কদের আর জেলা সভাপতি রাখা হবে না। তা প্রতিফলিত হয়েছে এই লিস্টে। আরামবাগে বিমান ঘোষকে সরানো হয়েছে। কাঁথি থেকে অরূপ রায়কে সরানো হয়েছে এবং তমলুকে তাপসী মণ্ডল বেরিয়ে গিয়েছেন, সেখানেও নতুন সভাপতির নাম দেখা যাচ্ছে। কিন্তু, এখনও পর্যন্ত দুই জন বিধায়ক জেলা সভাপতির পদে রয়েছেন। সেই  জেলাগুলি এখনও ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি প্রথম দফা ? এরপরে কি আরও একটি তালিকা বেরোবে ? বছরখানেক পরেই বিধানসভা ভোট, এই পরিস্থিতিতে যদি দফায় দফায় জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়, তারপরে কি রাজ্য সভাপতির নাম ? তাহলে নতুন সভাপতির হাতে সময় কতদিন ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এর পাশাপাশি রাজ্য সভাপতি নির্বাচনের জন্য, বঙ্গ বিজেপির ২৪ জন নির্বাচিত জেলা সভাপতি প্রয়োজন। কারণ, ৪৩টি সাংগঠনিক জেলার অর্ধেক সভাপতি নির্বাচিত হলে, তাঁরাই নির্বাচন করতে পারবেন রাজ্য সভাপতি। আজকের তালিকায় ২৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। ফলে মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনযোগ্য হয়ে উঠল আজকের তালিকা প্রকাশ করার পর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget